প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রশিদ আহমেদের মৃত্যু হয়েছে। সোমবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু গণমাধ্যমকে বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত ২১ মার্চ সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি হন রশিদ। পরদিন তাকে আইসিইউতে নেয়া হয়। আজ দুপুরে তিনি ইন্তেকাল করেন।
রশিদ আহমেদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইন পেশা পরিচালনার জন্য অনুমতিপ্রাপ্ত হন তিনি।